| রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 265 বার পঠিত

ভারতে জি-২০ সম্মেলনে অংশ নেয়া ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন ২০২৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনে পুতিন যোগ দিলেও তাঁকে গ্রেপ্তার করা হবে না।
বিশ্বের শীর্ষ উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর জোট জি-২০-এর পরবর্তী সভাপতি ব্রাজিল।
ব্রাজিলের প্রেসিডেন্ট সংবাদমাধ্যমকে বলেন, আমি আপনাকে বলছি আমি যদি তখনো ব্রাজিলের প্রেসিডেন্ট থাকি, তবে তিনি ব্রাজিলে আসতে পারবেন এবং কেউই তাকে গ্রেপ্তার করতে পারবে না।
এর আগে চলতি বছরের মার্চে ইউক্রেনের শিশুদের জোর করে রাশিয়ায় পাচার করার অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি)। তবে রাশিয়া শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে এসেছে।
আইসিসি পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই তিনি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণ করা থেকে বিরত রয়েছেন তিনি। ব্রাজিল আইসিসির চুক্তি স্বাক্ষরকারী দেশ। তাই চুক্তি অনুসারে ব্রাজিলের জন্য আইসিসির নির্দেশ অনুসরণ করা বাধ্যতামূলক। আইসিসি এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
Posted ১১:৫৩ এএম | রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।