শনিবার ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

জুলাইয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে ৭ গুণ: স্বাস্থ্য অধিদপ্তর

  |   রবিবার, ৩০ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   126 বার পঠিত

জুলাইয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে ৭ গুণ: স্বাস্থ্য অধিদপ্তর

চলতি বছরের জুন মাসের তুলনায় জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সাত গুণের বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। জুন মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৫ হাজার ৭৫ জন, জুলাই মাসে এখন পর্যন্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৪২৯ জন।

রোববার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখার পরিচালক অধ্যাপক ডা. মো: শাহাদাত হোসেন ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে একথা জানান।

অধ্যাপক শাহাদাত হোসেন জানান, গত মাসের তুলনায় এই মাসে আমাদের রোগী সাত গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। মোট রোগীদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি ৬৪ শতাংশ এবং নারী ৩৬ শতাংশ। এছাড়া মধ্যবয়সী যারা তারাই বেশি আক্রান্ত হচ্ছেন।

তিনি আরো বলেন, ‘ঢাকা ও ঢাকার বাইরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ঢাকায় শিশুদের আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি।’

ডেঙ্গু সংক্রমণের এই হার টেনে ধরতে সিটি কর্পোরেশনের মশা নিধন কর্মসূচি আরো জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

Facebook Comments Box
বিষয় :

Posted ১২:৪৮ পিএম | রবিবার, ৩০ জুলাই ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।