ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪৬

  |   বুধবার, ১২ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   190 বার পঠিত

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪৬

দেশে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এক দিনে সর্বোচ্চ রোগীও হাসপাতালে ভর্তি হয়েছে। এ দিন সারা দেশে ১ হাজার ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। চলতি বছর এক দিনে এটি হাসপাতালে ভর্তির রেকর্ড।

নতুন করে পাঁচ জনের মৃত্যুতে দেশে চলতি বছর মশাবাহিত রোগটিতে ৮৮ জনের মৃত্যু হলো। আর চলতি মাসের ১২ দিনেই মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বুধবার (১২ জুলাই) এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৪৬  জন। এ সময় ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭০৯ জনকে। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৫৩৭ জনকে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৩ হাজার ৭৯১ জন।

এর মধ্যে ঢাকার ৫৩ হাসপাতালে ভর্তি আছে ২ হাজার ৫৩০ জন। ঢাকা ছাড়া অন্য বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি ১ হাজার ২৬১ জন রোগী।

গত জুনে দেশে ৩৪ জনের মৃত্যুর পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৫৬ জন। আর চলতি মাসের ১২ দিনেই সে সংখ্যা ছাড়িয়েছে। এই কয়েক দিনে দেশে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ১৬৫ জন।

চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ১৪৩ জনে। আর এ সময় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা এখন পর্যন্ত ১২ হাজার ২৬৪ জন।

Facebook Comments Box
বিষয় :

Posted ২:০৫ পিএম | বুধবার, ১২ জুলাই ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।