| মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ | প্রিন্ট | 123 বার পঠিত

আসন্ন ঈদুল আজহার ছুটি একদিন বাড়াতে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এ কথা জানান সভাপতি আ ক ম মোজাম্মেল হক।
মন্ত্রী বলেন, আগামী ২৯ জুন ঈদুল আজহার ছুটি ধরে ২৭ তারিখ থেকে ঈদের ছুটি দিতে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে সুপারিশ করা হয়েছে। এতে তিন দিনের বদলে ঈদের ছুটি হবে চারদিন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সভায় উপস্থিত ছিলেন।
মন্ত্রী মোজাম্মেল বলেন, কমিটি ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করলেও এ বিষয়ে মন্ত্রিসভা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
Posted ১২:৩৪ পিএম | মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।