| শুক্রবার, ১২ মে ২০২৩ | প্রিন্ট | 133 বার পঠিত

আল-কাদির ট্রাস্ট মামলায় দুই সপ্তাহের জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার (১২ মে) হাইকোর্টে দুই বিচারপতির বেঞ্চে তার জামিনের শুনানি অনুষ্ঠিত হয়। এসময় পিটিআই প্রধানের দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেন আদালত।
এর আগে, শুক্রবার সকালে ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) দুই নম্বর কোর্টরুমে প্রায় এক ঘণ্টা বিলম্বের পর শুনানি শুরু হয়। তবে আদালত কক্ষে ইমরানের পক্ষে স্লোগান শুরু হতেই নামাজের বিরতি দিয়ে বেরিয়ে যান বিচারপতিরা।
একদিন আগে পাকিস্তানের সুপ্রিম কোর্ট আদালত চত্বর থেকে সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতার বেআইনি ঘোষণা করেন। সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুসারেই শুক্রবার হাইকোর্টে বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের বেঞ্চে আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরানের জামিন আবেদনের শুনানির আয়োজন করা হয়।
স্থানীয় সময় আজ বেলা একটার দিকে দুই সদস্যের ইসলামাবাদ হাইকোর্ট বেঞ্চে এই শুনানি শুরু হয়। শুনানি শুরুর কিছুক্ষণ পরই জুমার নামাজের বিরতিতে যান আদালত। স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিটে আবার শুনানি শুরু হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে হাইকোর্টে হাজির হন ইমরান।
ইমরান খানকে গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়। আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করে এনএবি। পরদিন বুধবার বিশেষ আদালত (অ্যাকাউন্টেবিলিটি কোর্ট) এ মামলায় ইমরান খানকে আট দিনের রিমান্ড দেন।
Posted ১:৫৩ পিএম | শুক্রবার, ১২ মে ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।