ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন মরিশাসের প্রেসিডেন্ট

  |   বৃহস্পতিবার, ১১ মে ২০২৩   |   প্রিন্ট   |   123 বার পঠিত

চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন মরিশাসের প্রেসিডেন্ট

চার দিনের সফরে মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বিরাজ সিং রূপন সস্ত্রীক ঢাকায় এসেছেন। এটিই মরিশাসের কোনো প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর। ইন্ডিয়ান ওশান কনফারেন্সে (আইওসি) যোগ দিতে ঢাকায় এসেছেন তিনি।

বৃহস্পতিবার (১১ মে) সকাল ৮টা ৪০ মিনিট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক।

পৃথ্বিরাজ সিং রূপন ১৪ মে পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। এ সময়কালে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) আইনে তাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

সফরের প্রথমদিনে বিকেল ৩টায় তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে সম্মান জানাবেন। এরপর তিনি বঙ্গবন্ধু স্মৃতি ঘুরে দেখবেন।

সফরের দ্বিতীয় দিনে তিনি ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করবেন। তিনি আগারগাঁওয়ে মুক্তিযোদ্ধা জাদুঘরও পরিদর্শন করবেন।

এ সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠক করবেন। সফরের তৃতীয় দিনে তিনি রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন।

আগামী ১৪ মে সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।

Facebook Comments Box

Posted ৬:০৩ এএম | বৃহস্পতিবার, ১১ মে ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।