| রবিবার, ০৭ মে ২০২৩ | প্রিন্ট | 145 বার পঠিত
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা বাতিলে সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীর আলমের পক্ষে আইনজীবী নকিব শরিফুল ইসলাম আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।
রিটে জাহাঙ্গীর আলমের প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে প্রধান নির্বাচন কমিশনার, গাজীপুরের রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।
গত ৪ মে ঢাকা বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম গাজীপুর সিটি নির্বাচনে জাহাঙ্গীরের প্রার্থিতা পুনর্বহালের আবেদন স্থগিত করেন এবং রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখেন। ‘ঋণ খেলাপি’র কারণে জাহাঙ্গীরের মনোনয়ন বাতিল করা হয়েছে।
গত ২৭ এপ্রিল জাহাঙ্গীর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজের ও তার মা জায়েদা খাতুনের নামে মনোনয়নপত্র জমা দেন।
৩০ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম যাচাই-বাছাই শেষে জাহাঙ্গীরের মনোনয়ন বাতিল করলেও জায়েদার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
জাহাঙ্গীর আলম দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
Posted ৯:২৯ এএম | রবিবার, ০৭ মে ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।