ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

১১ লাখ ৪৩ হাজার ডলারে বিক্রি হলো ডায়ানার ‘ব্ল্যাক শিপ’

  |   শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   149 বার পঠিত

১১ লাখ ৪৩ হাজার ডলারে বিক্রি হলো ডায়ানার ‘ব্ল্যাক শিপ’

প্রিন্সেস ডায়ানার একটি সোয়েটার ১ দশমিক ১৪ মিলিয়ন বা ১১ লাখ ৪৩ হাজার ডলারে বিক্রি হয়েছে। নিউইয়র্কে নিলামকারী প্রতিষ্ঠান সথবিস সোয়েটারটি নিলামে তোলে। বিবিসি।

সোয়েটারটি মূলত লাল ও সাদা রঙের। লাল রঙের ওপর সাদা ভেড়ার সারি। তবে একটি মাত্র ভেড়ার রং কালো। সোয়েটারটির নাম ব্ল্যাক শিপ।

গেল ৩১ আগস্ট নিলাম চালু হয়। নিলামের সর্বশেষ মিনিট পর্যন্ত হাঁকানো শীর্ষ দাম ছিল দুই লাখ ডলারের নিচে। সথবিসের অনুমিত দাম ছিল ৫০ হাজার থেকে ৮০ হাজার ডলার পর্যন্ত।

প্রিন্সেস ডায়ানার সোয়েটারের নিলাম কে জিতল, সেই পরিচয় প্রকাশ করেনি নিলামকারী প্রতিষ্ঠানটি।

১৯৮১ সালের জুন মাসে বাগদত্তা ওয়েলসের তৎকালীন রাজপুত্রের পোলো ম্যাচে পশমী এই পোশাক প্রথম পরেন ডায়ানা।

এই নিলামে মাত্র ১৫ মিনিটে ৪৪টি প্রস্তাবিত দাম আসে, যা সোয়েটারটির দাম ১৪ গুণ বাড়িয়ে দেয়।

Facebook Comments Box
বিষয় :

Posted ৬:১৬ এএম | শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।