ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সিলেটের ১৬৩ শিক্ষক ছুটি না নিয়েই বিদেশে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   256 বার পঠিত

সিলেটের ১৬৩ শিক্ষক ছুটি না নিয়েই বিদেশে

এবার প্রবাসের হাওয়া লেগেছে সিলেটের শিক্ষকদের মধ্যে। জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একঝাঁক শিক্ষক ছুটি না নিয়েই বিদেশে চলে গেছেন। ইউরোপ, আমেরিকা, কানাডাসহ বিভিন্ন দেশে পরিবার নিয়ে পাড়ি জমিয়েছেন তারা। ফলে স্কুলে শিক্ষক শূন্যতা দেখা দিয়েছে, ব্যাহত হচ্ছে পাঠদান।

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পরিচালক শাখাওয়াত এরশেদ বলেন, ছুটি ছাড়া ৬০ দিনের বেশি অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। ২০২৪-২৫ সালে এ ধরনের অভিযোগে ১৬৩ জন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। চাকরিচ্যুত করা হলেও জরিমানা করার কোনো বিধান নেই। বর্তমানে জেলায় প্রধান শিক্ষকের ৭৮৮টি ও সহকারী শিক্ষকের ৭৫০টি পদ শূন্য রয়েছে।

 

জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১৬৩ জন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ১৪০ জনের মামলা নিষ্পত্তি হয়েছে এবং অধিকাংশকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে মামলা এখনও চলমান রয়েছে।

 

প্রাথমিক শিক্ষা অফিসের ২১ মাসের তথ্য অনুযায়ী, ৬০ দিনের বেশি অনুপস্থিত শিক্ষকের সংখ্যা বিশ্বনাথে ২৪ জন ও বিয়ানীবাজারে ২০ জন, সিলেট সদর ১৬ জন, বালাগঞ্জ ১১ জন, ফেঞ্চুগঞ্জ ৪ জন, গোলাপগঞ্জ ১২ জন, জকিগঞ্জ ১৬ জন, কানাইঘাট ৭ জন, জৈন্তাপুর ৪ জন, গোয়াইনঘাট ১০ জন, কোম্পানীগঞ্জ ১ জন, দক্ষিণ সুরমা ১৮ জন এবং ওসমানীনগর ২০ জন।

 

সূত্র জানায়, শিক্ষকরা চাকরি থেকে ইস্তফা না দিয়ে ভ্রমণ বা কাজের ভিসায় বিদেশে চলে যাওয়ায় অনেক স্কুলে শিক্ষক সংকট দেখা দিয়েছে। আবার নতুন শিক্ষক নিয়োগ দেওয়াও সম্ভব হচ্ছে না।

Facebook Comments Box

Posted ৫:১৫ পিএম | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।