| সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 118 বার পঠিত

যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার ২২তম বার্ষিকী আজ সোমবার (১১ সেপ্টেম্বর)। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর এই হামলায় ২ হাজার ৯৭৭ জন নিহত হন। চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে আত্মঘাতী হামলা চালায় সন্ত্রাসীরা। এই হামলা ২১ শতকের ভূ-রাজনীতিতে ব্যাপক প্রভাব রেখেছে।
নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ওয়াশিংটনের পেন্টাগন এবং শ্যাঙ্কসভিল ও পেনসিলভানিয়া এই চার আক্রমণের স্থানে অনুষ্ঠানের মাধ্যমে স্মৃতিচারণ করা হয়।
সন্ত্রাসী সংগঠন আল-কায়দার সদস্যরা সেদিন চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে। এর মধ্যে দুটি বিমান দিয়ে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আত্মঘাতী হামলা চালায়।
টুইন টাওয়ার যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক গর্বের প্রতীক। বিমানের ধাক্কায় টুইন টাওয়ার ভেঙে পড়ে। এ ঘটনা সরাসরি টেলিভিশনে দেখানো হয়, এতে আতঙ্কিত হয়ে পড়েছিলেন সাধারণ আমেরিকান দর্শকরা।
আরেকটি বিমান ওয়াশিংটনের কাছে মার্কিন সামরিক বাহিনীর সদরদফতর পেন্টাগনে ঢুকে পড়ে। এটি পাশের একটি গর্তে আছড়ে পড়ে। চতুর্থ বিমানটি যুক্তরাষ্ট্রের রাজধানীর দিকে যাওয়ার পথে যাত্রীদের প্রতিরোধে পেনসিলভেনিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়েছিল।
Posted ২:১১ পিএম | সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।