ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

’মোখা’য় ক্ষতিগ্রস্তদের সহায়তায় আড়াই লাখ ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

  |   বুধবার, ১৭ মে ২০২৩   |   প্রিন্ট   |   126 বার পঠিত

’মোখা’য় ক্ষতিগ্রস্তদের সহায়তায় আড়াই লাখ ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্তদের জরুরি ত্রাণ সহায়তা হিসেবে আড়াই লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় এ অর্থ ব্যয় করা হবে।

ঢাকার মার্কিন দূতাবাস বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সহায়তার এ খবর জানিয়েছে।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের জনগণ ও রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের জনগণ।

সাম্প্রতিক বছরগুলোর অন্যতম শক্তিশালী এই ঝড়টি বাংলাদেশে জলোচ্ছ্বাস, ভারী বৃষ্টিপাত এবং ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে বাতাসের গতিবেগ সৃষ্টি করে। যার ফলে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি ঘটে।

বিগত পাঁচ দশকের অংশীদারিত্বে দুর্যোগ পূর্ব প্রস্তুতি ও মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছে যুক্তরাষ্ট্র।

ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার ২০০১ সাল থেকে বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় ৯০০টি বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থায় বিনিয়োগ করেছে, যা লাখ লাখ মানুষকে ঘূর্ণিঝড়, বন্যা ও অন্যান্য জরুরি অবস্থা থেকে সুরক্ষিত রাখে।

দূতাবাস জানিয়েছে, রোহিঙ্গা শরণার্থী ত্রাণ কার্যক্রমে সবচেয়ে বেশি অবদান রাখছে যুক্তরাষ্ট্র।

Facebook Comments Box
বিষয় :

Posted ৭:১৮ এএম | বুধবার, ১৭ মে ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।