নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 304 বার পঠিত
পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট জিততে বাংলাদেশের সামনে বড় বাধা এখন বৃষ্টি। আজ মঙ্গলবার রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম তথা শেষ দিনে টাইগারদের প্রয়োজন আর ১৪৩ রান।
রাওয়ালপিন্ডিতে আজ সকাল থেকেই আছে বজ্রঝড় ও বৃষ্টির পূর্বাভাস। তবে এই মুহূর্তে রাওয়ালপিন্ডিতে বৃষ্টি হচ্ছে না। রাওয়ালপিন্ডির আকাশে অবশ্য মেঘ আছে। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। তাই দ্রুত রান তোলাই হবে বাংলাদেশের লক্ষ্য।
আজ দিনের প্রথম বলটি মোকাবেলা করেছেন সাদমান ইসলাম। মোহাম্মদ আলীর করা দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মেরেছেন। প্রথম ওভারে ওঠে ৫ রান। এরপর দ্বিতীয় ওভারে বাংলাদেশ তুলেছে ২ রান।
Posted ৬:১৩ এএম | মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।