নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২২ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 12 বার পঠিত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ইঞ্জিন বিকল হয়ে সোয়া দুই ঘণ্টার বেশি সময় আটকে ছিল দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন। এতে দুর্ভোগে পড়েন ট্রেনটির যাত্রীরা।
শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
পরে চালক, পরিচালক ও রেলওয়ের কর্মীরা মেরামতের কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টা ১৩ মিনিট পর সকাল ১০টা ৪৮ মিনিটে ত্রুটি মেরামত হলে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে আবার ছেড়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইঞ্জিন বিকলের কারণে গফরগাঁও স্টেশনের ২ নম্বর লাইন কিছু সময়ের জন্য ব্লক হয়ে যায়। তবে ১ নম্বর লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে অন্যান্য ট্রেনের চলাচল স্বাভাবিক ছিল।
এদিকে, ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায়ই ইঞ্জিন বিকলের ঘটনায় ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। তাদের অভিযোগ, মাঝপথে ইঞ্জিন বিকল হলে দীর্ঘ সময় আটকে থেকে দুর্ভোগ পোহাতে হয়। এ ধরনের ঘটনা এড়াতে ট্রেনের ইঞ্জিন নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন তারা।
Posted ৭:৪৫ এএম | শনিবার, ২২ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।