ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মধ্যরাতে শ্যামলীতে বহুতল ভবনে আগুন, একজনের মরদেহ উদ্ধার

  |   শুক্রবার, ০২ জুন ২০২৩   |   প্রিন্ট   |   139 বার পঠিত

মধ্যরাতে শ্যামলীতে বহুতল ভবনে আগুন, একজনের মরদেহ উদ্ধার

রাজধানীর শ্যামলীতে বৃহস্পতিবার (১ জুন) রাত সাড়ে ১১টার দিকে রূপায়ণ শেলফোর্ড নামের একটি ২০ তলা ভবনের ৭ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের চেষ্টায় দিবাগত রাত ২টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ভবনের বিভিন্ন তলায় আটকে পড়া ২৩ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার পর ভবনের ১৯ তলা থেকে মৃত এক ব্যক্তিকে (পুরুষ) উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক সংবাদমাধ্যমকে বলেন, “আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের একটি, মোহাম্মদপুর ও কল্যাণপুরের দুটি করে মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে আরও ৯টি ইউনিট কাজে যোগ দেয়।”

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকলাইন থেকে আগুন লেগে থাকতে পারে। ডাকলাইনে সাধারণত শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনাগুলো হয়। নিচতলা থেকে শুরু করে সব জায়গায় ছিল। কোথা থেকে আগুনের সূত্রপাত তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। ডাকলাইনটি নিচতলা থেকে শুরু করে ২০তলা পর্যন্ত বিস্তৃত। আমরা ভবনের ১৯ তলায় বেশি আগুন পেয়েছি।”

এই কর্মকর্তা আরও বলেন, “নিহত ব্যক্তি ধোঁয়ার ব্যাপকতার কারণেই মারা গেছেন বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে সব ধরনের চেষ্টা করেছি তাকে বাঁচাতে। তাকে উনিশ তলায় পড়ে থাকতে দেখি। ভবন সার্চ করতে গিয়ে তাকে আমরা পাই। অগ্নি নিরাপত্তার জন্য এক্সটিংউইসারগুলো কাজ করেছে।”

তিনি আরও বলেন, “ওয়াটার রিজার্ভার থাকলেও রিজার্ভ ট্যাংকি থেকে পানি উত্তোলনের পয়েন্ট ছিল না। যেসব পয়েন্ট পাওয়া গেছে সেগুলো সবগুলোই ইনএকটিভ ছিল। এই ভবনটিতে সেফটি প্ল্যান ছিল কিনা বিষয়গুলো খতিয়ে দেখা হবে। আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে সেফটি প্ল্যান থাকলেও সেগুলো বাস্তবায়ন করা হয়নি।”

Facebook Comments Box
বিষয় :

Posted ৩:৩৮ এএম | শুক্রবার, ০২ জুন ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।