নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২১ মার্চ ২০২৫ | প্রিন্ট | 265 বার পঠিত
ম্যাচটা তখন শেষ হওয়ার পথে। দুঃস্বপ্ন তাড়া করছে ব্রাজিলকে। গোল করা না গেলেই নেমে যেতে হচে ষষ্ঠ স্থানে। রিয়ালের ফুটবলারের তকমা মুছে ফেলে ব্রাজিলকে টেনে তুললেন ভিনিসিয়ুস জুনিয়র। হলেন ব্রাজিলের ত্রাতা। ৯৮ মিনিটে গোল করে নিশ্চিত ড্র’য়ের পথে থাকা ম্যাচটা জিতিয়ে দিলেন ব্রাজিলকে।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শনিবার সকালে ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে ব্রাজিল। আর তাতে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে দরিভাল জুনিয়রের দল।
সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার অন্যতম পরাশক্তিতে পরিণত হওয়া কলম্বিয়ার বিপক্ষে এদিন অবশ্য সুবিধা করতে পারছিল না ব্রাজিল। শেষ দুই দেখাতেই জয়বঞ্চিত (একটি করে জয় ও ড্র) ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। একইসঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের টেবিলেও দরিভাল জুনিয়রের শিষ্যদের ছিল বেগতিক অবস্থান।
এরপরও নিজেদের মাঠে এদিন শুরুর কাজটা করে রেখেছিল ব্রাজিলই। ম্যাচের ৬ মিনিটে পেনাল্টি আদায় করে নিয়ে দলকে এগিয়ে নেন রাফিনিয়া। এই গোলের শোধ অবশ্য বিরতিতে যাওয়ার আগেই দিয়েছে কলম্বিয়া। ৪১ মিনিটে লুইস ডিয়াসের গোলে ম্যাচে সমতা টানে কলম্বিয়া।
দ্বিতীয়ার্ধে পাল্লা দিয়ে হয়েছে লড়াই। দুদলই বেশ কিছু গোলের সুযোগ তৈরি করেছে। তবে শেষ পর্যন্ত কেউ জালের দেখা পায়নি। অবশেষে ইনজুরি টাইমে সেই সাফল্যের মুখ দেখে ব্রাজিল। শেষ মুহূর্তে ভিনির নাটকীয় এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
Posted ৪:৪৫ এএম | শুক্রবার, ২১ মার্চ ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।