নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 227 বার পঠিত

মহান একুশের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাদা দলের নেতারা ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এতে নেতৃত্ব দেন ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সাদা দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক, কলা অনুষদের ডিন ও একুশ উদযাপন কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মো. শরীফ হোসেন, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, ইতিহাস বিভাগের অধ্যাপক ও স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ এম এ কাউসার, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ মি. দেবাশীষ পাল এবং সহকারী প্রক্টরদের মধ্যে ড, মুহা. রফিকুল ইসলাম, ড. এ কে এম নূর আলম সিদ্দিকী, অধ্যাপক ড. আবু আছাদ চৌধুরী, ড. এনামুল হক সজীব ও ড. শান্টু বড়ুয়া প্রমুখ।
Posted ২:৫৭ পিএম | শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।