ডেস্ক রিপোর্ট | রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত

ব্রাজিলের রিও ডি জেনিরোর তিজুকা ন্যাশনাল পার্কে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ চারজন নিহত হয়েছেন। শনিবার এ দুর্ঘটনা ঘটে।
দেশটির ফায়ার সার্ভিসের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, নিহতদের মধ্যে চালক ছাড়া বাকি তিনজন পর্যটক। ঘন গাছপালায় ঘেরা দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার পর আগুনে পুড়ে পাইলট ও তিন নারী নিহত হন। এএফপির সঙ্গে আলাপকালে পুলিশের একটি সূত্র জানায়, নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে স্থানীয় গণমাধ্যম ও জি১ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত তিন নারী পর্যটক কলম্বিয়ার নাগরিক এবং তারা একই পরিবারের সদস্য।
তিজুকা বনের ভেতরে পাহাড়ের ওপর অবস্থিত চীনা প্যাগোডার আদলে নির্মিত স্থাপনা ‘ভিস্তা শিনেসার’ কাছাকাছি দুর্ঘটনাটি ঘটে। স্থানটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান হিসেবে পরিচিত।
রিও ডি জেনিরোতে দুই মাসের ব্যবধানে এটি দ্বিতীয় হেলিকপ্টার দুর্ঘটনা। এর আগে জুনে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে আমেরিকান গায়ক অলিভার ট্রিসহ ছয়জন নিহত হন।
রিও ডি জেনিরোর মনোরম দৃশ্য উপভোগ করতে পর্যটকদের মধ্যে হেলিকপ্টার ভ্রমণ বেশ জনপ্রিয়। শনিবারের দুর্ঘটনার পর শহরটির মেয়র এদুয়ার্দো কাভালিয়েরে এক্সে দেওয়া এক বার্তায় জানান, বাণিজ্যিক হেলিকপ্টার চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ব্রাজিলের জাতীয় বেসামরিক বিমান চলাচল সংস্থাকে তাৎক্ষণিকভাবে নজরদারি বাড়ানোর অনুরোধ করেছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Posted ৬:১৭ এএম | রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।