শুক্রবার ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বিশ্বকাপের পথে ইরান, তেহরানে জমকালো বিদায় সংবর্ধনা

খেলাধুলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

বিশ্বকাপের পথে ইরান, তেহরানে জমকালো বিদায় সংবর্ধনা

যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপে ইরান অংশ নেবে কি না তা নিয়ে নানা শঙ্কা ছিল। তবে সব শঙ্কার মেঘ উড়িয়ে অবশেষে দলটি যুক্তরাষ্ট্রে যাচ্ছে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে। আর সেই ফুটবল দলকে ইরানিরা যেন রীতিমতো জাতীয় উৎসবে পরিণত করা এক মিছিলের মাধ্যমে শুভেচ্ছা ও বিদায় জানাল।

তেহরানের ঐতিহাসিক এঙ্গেলাব স্কোয়ারে হাজারো সমর্থকের উপস্থিতিতে ইরানের অফিশিয়াল জার্সি এবং বিশ্বকাপের বিশেষ থিম সং উন্মোচন করা হয়। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের বিশ্বকাপ খেলতে যাওয়াকে এক ধরণের ‘প্রতীকী জয়’ হিসেবেই বিবেচনা করছেন দেশটির সমর্থকেরা। অনুষ্ঠানে খেলোয়াড়েরা মঞ্চে দাঁড়িয়ে দেশপ্রেমসূচক বক্তব্য দেন এবং দর্শকের অভিবাদনের জবাব দেন।

ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘গত চারটি বিশ্বকাপ অভিযানের মধ্যে এটিই সবচেয়ে বড় বিদায়ী আয়োজন। খেলোয়াড়েরা জনগণের সঙ্গে আছে, আর জনগণ দেশের মর্যাদা, সম্মান ও শক্তির পাশে দাঁড়িয়ে আছে। ফল যা-ই হোক, সেখানে যেন ইরানের পতাকা ওড়তে পারে এবং সেটিকে রক্ষা করা যায়।’

গত এপ্রিলে কানাডায় ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়ে ভিসা জটিলতায় পড়েন ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজ এবং মহাসচিব হেদায়াত মোমবেইনি। পরে ফিফা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। মেহেদি তাজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের আয়োজক ফিফা, কোনো নির্দিষ্ট দেশ নয়।’ ইরান এখন আঙ্কারায় দলের সদস্যদের জন্য ভিসা সংগ্রহের পাশাপাশি সরাসরি চার্টার ফ্লাইটের অনুরোধ এবং আঙুলের ছাপ দেওয়ার প্রক্রিয়া থেকে অব্যাহতির দাবি জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, চূড়ান্ত প্রস্তুতি নিতে আগামী সোমবার তুরস্কের আনতালিয়ার উদ্দেশ্যে রওনা হবে ইরান দল। সেখানে তারা দুটি প্রীতি ম্যাচ খেলবে, যার মধ্যে ২৯ মে গাম্বিয়ার বিপক্ষে একটি ম্যাচ চূড়ান্ত হয়েছে। এরপর টুর্নামেন্ট শুরুর আগে সরাসরি যুক্তরাষ্ট্রেই একটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে তাদের।

আসন্ন বিশ্বকাপে ইরানকে বেলজিয়াম, মিশর এবং নিউজিল্যান্ডের সাথে গ্রুপ ‘জি’-তে রাখা হয়েছে। ইরান ১৬ জুন লস অ্যাঞ্জেলেসের প্রায় ৭০ হাজার ধারণক্ষমতার সোফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে এবং ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের মুখোমুখি হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ২৬ জুন সিয়াটলের লুমেন ফিল্ডে মিশরের বিপক্ষে অনুষ্ঠিত হবে, যার ধারণক্ষমতা প্রায় ৬৮ হাজার।

Facebook Comments Box

Posted ৭:১৪ পিএম | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।