জাতীয় ডেস্ক | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 6 বার পঠিত

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি। শনিবার (১৮ এপ্রিল) তুরস্কের আন্তালিয়ায় কূটনৈতিক ফোরামের বাইরে এক আয়োজনে তারা সাক্ষাৎ করেন।
বৈঠকে উভয় দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালীকরণ, বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক ও বৈশ্বিক মঞ্চে সহযোগিতা সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র উপদেষ্টা অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা এবং কৌশলগত সহযোগিতার ভিত্তিতে তুরস্কের সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করার ব্যাপারে আলোচনা করেন।
বেরিস একিনচি বিশেষত অর্থনৈতিক অংশীদারি, উন্নয়ন সহযোগিতা এবং জনগণের মধ্যে সংযোগের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে তুরস্কের দৃঢ় আগ্রহ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করেন।
আলোচনায় গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলিও উঠে আসে। উভয়পক্ষ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সংলাপ, কূটনীতি এবং বহুপক্ষীয় সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন।
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারির প্রতিফলন ঘটিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়। উভয়পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে এবং নিয়মিত উচ্চ-পর্যায়ের আলোচনা বজায় রাখতে সম্মত হয়েছে।
Posted ১০:৪৩ এএম | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।