| সোমবার, ১২ জুন ২০২৩ | প্রিন্ট | 147 বার পঠিত
বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার (১২ জুন) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে ভোটগ্রহণ শুরুর আগে সকাল থেকে কেন্দ্রে ভোটারদের লাইন দেখা গেছে।
এবারই প্রথম দুই সিটির সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হচ্ছে। প্রতিটি কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরার মাধ্যমে সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), বেগম রাশেদা সুলতানা ও মো. আলমগীর সিসি ক্যামেরা মনিটরিং করছেন।
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। ১২৬টি ভোটকেন্দ্রের ৮৯৪টি ভোটকক্ষে ভোটগ্রহণ চলছে। নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে ১ হাজার ১৪৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। নগরীর ৩১টি ওয়ার্ডে ২৮৯ ভোটকেন্দ্রের ১ হাজার ৭৩২টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য রয়েছে ২ হাজার ৩১০টি সিসি ক্যামেরা। ভোট শেষে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
বরিশালে মেয়র প্রার্থী যারা
আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ (নৌকা), জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (হাতপাখা), জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল আহসান (ঘড়ি), আসাদুজ্জামান (হাতি) ও আলী হোসেন (হরিণ)।
খুলনায় মেয়র প্রার্থী যারা
তালুকদার আব্দুল খালেক (আওয়ামী লীগ, নৌকা প্রতীক), মো. আ. আউয়াল (ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাখা), মো. শফিকুল ইসলাম মধু (জাতীয় পাটি, লাঙ্গল), এস এম শফিকুর রহমান (স্বতন্ত্র, টেবিল ঘড়ি) এবং এস এম সাব্বির হোসেন (জাকের পার্টি, গোলাপ ফুল)।
Posted ৪:৪০ এএম | সোমবার, ১২ জুন ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।