নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০২ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 286 বার পঠিত
লিওনেল মেসিকে বক্সিং ম্যাচে মুখোমুখি হওয়ার জন্য একাধিকবার আমন্ত্রণ জানিয়েছিলেন লোগান পল। ইউটিউবার থেকে বক্সার হওয়া পলের আমন্ত্রণের কখনো কোনো জবাব দেননি লিও। তার পর পল বক্সিং লড়ার জন্য চ্যালেঞ্জ জানান মেসির দেহরক্ষী ইয়াসিন চেউকোকে। তার সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন চেউকো।
গত সপ্তাহে সামাজিক মাধ্যমে অনুশীলনের ভিডিও দেন পল। সেই ভিডিওতে তাকে পাঞ্চিং ব্যাগে ঘুসি মারতে দেখা যায়। সেই ভিডিওতে চেউকোকে লড়াইয়ে আমন্ত্রণ জানান। বিতর্কের শুরু বিজ্ঞাপন ঘিরে। মেসি একটি পানীয়ের (এনার্জি ড্রিংক) বিজ্ঞাপন করেন। পলও একই ধরনের অন্য একটি পানীয়ের মুখ।
পল যে সংস্থার হয়ে প্রচার করেন, সেই সংস্থার দাবি— তাদের বিজ্ঞাপন নকল করা হয়েছে মেসির বিজ্ঞাপনে। মেসি যে সংস্থার পণ্যের প্রচার করেন, তারা এই অভিযোগ মানতে নারাজ। দুই সংস্থাই নিজেদের দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে। আইনি লড়াইয়ের মাঝেই মেসিকে বক্সিং লড়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন পল। তিনি বলেছিলেন— মেসি তাকে হারাতে পারলে মামলা প্রত্যাহার করে নেওয়া হবে।
আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক কিছু না বললেও পলকে আইনি নোটিশ পাঠান চেউকো। তিনি বলেন, মেসির পরিবর্তে তিনি লড়াই করবেন। তার পরই পুয়োর্তো রিকোয় লড়াইয়ের জন্য চেউকোকে আমন্ত্রণ জানিয়েছেন পল। একই সঙ্গে জুড়ে দিয়েছেন একটি শর্ত। তা হলো— চেউকো লড়াইয়ে হেরে গেলে তাকে পলের বিজ্ঞাপিত পানীয় খেতে হবে প্রকাশ্যে।
Posted ৭:১৩ এএম | বুধবার, ০২ এপ্রিল ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।