খেলাধুলা ডেস্ক | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত

ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরুর আগেই ফ্রান্স ও স্পেনের পিঠে ফেবারিটের তকমা লেগেছিল। শক্তিশালী দল এবং সাম্প্রতিক সাফল্য নিয়ে বিশ্বকাপে পা রেখেছিল দুই দলই। ফ্রান্স রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন, কাতারের রানার্স আপ। স্পেন দুই বছর আগে জিতেছে ইউরো। ফ্রান্স ও স্পেনের মহারণও পুরনো। সব মিলিয়ে আজ বাংলাদেশ সময় রাত ১ টায় ডালাসের ম্যাচ নানা অর্থে ঐতিহাসিক।
ফ্রান্সের বিশ্বকাপ ইতিহাস বেশ সমৃদ্ধ। ২০২৬ সালের আসরসহ আটবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে লেস ব্লুজরা। ফ্রান্সের শুরুর সেমিফাইনালগুলোর সঙ্গে দুঃখ মিশে আছে। ১৯৫৮ সালে পেলের ব্রাজিলের কাছে এবং ১৯৮২ ও ১৯৮৬ সালের আসরে পশ্চিম জার্মানির কাছে হেরে বিদায় নিয়েছিল ফ্রান্স।
তবে ১৯৯৮ সালে এসে ইতিহাস বদলে ফেলে ফ্রান্স। সেমিফাইনালে ক্রোয়াটদের হারিয়ে ফাইনালে উঠে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। ২০০৬ বিশ্বকাপে পর্তুগালকে হারিয়ে ও ২০১৮ সালে বেলজিয়ামকে হারিয়ে ফাইনালে খেলেছে লেস ব্লুজরা। ২০২২’র আসরে মরক্কোর বিপক্ষে জয় তুলে নিয়েছিল এমবাপ্পেরা। এবার তাদের প্রতিপক্ষ স্পেন।
অন্যদিকে স্পেন ২০১০ সালে প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে জয় তুলে নেয় এব শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়। এর আগে স্পেন ১৯৫০ বিশ্বকাপে চতুর্থ স্থান অর্জন করলেও তখন এখনকার মতো সেমিফাইনাল ছিল না।
স্পেন ও ফ্রান্স সব প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে ৩৮ বার। এর মধ্যে লা রোজারা ১৮বার জয় তুলে নিয়েছে। লেস ব্লুজরা জিতেছে ১৩বার। ৭ ম্যাচ ড্র হয়েছে। মুখোমুখি শেষ দুই লড়াইয়েও জিতেছে স্পেন। তবে বড় মঞ্চে জয়ের পাল্লা ফ্রান্সের পক্ষে ছিল। ১৯৮৪’র ইউরো এবং ২০২১ সালের নেশন্স লিগে স্পেনকে হারিয়েছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। স্পেন ওই রেকর্ডও বদলে ফেলেছে। ২০২৪ এর ইউরো এবং ২০২৫ এর নেশন্স লিগে ফ্রান্সকে হারিয়েছে স্পেন।
Posted ৫:৩১ পিএম | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।