সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

নেস্‌লে বাংলাদেশ কারখানা পরিদর্শনে সুইস প্রতিনিধিদল

জাতীয় ডেস্ক   |   শনিবার, ০৬ জুন ২০২৬   |   প্রিন্ট   |   8 বার পঠিত

নেস্‌লে বাংলাদেশ কারখানা পরিদর্শনে সুইস প্রতিনিধিদল

সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্যাসিফিক বিভাগের প্রধান এইচ.ই. মার্কাস লেইটনারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গাজীপুরের শ্রীপুরে অবস্থিত নেস্‌লে বাংলাদেশ পিএলসি’র একমাত্র কারখানা পরিদর্শন করেছে। গত ১ জুন অনুষ্ঠিত এ সফরে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এইচ.ই. রেটো রেংলিসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রতিনিধিদল নেস্‌লের বিশ্বমানের উৎপাদন ব্যবস্থা ও গুণগত মানের প্রশংসা করেন। বিশেষ করে ইনফ্যান্ট ফর্মুলা উৎপাদন কার্যক্রম আন্তর্জাতিক মান, খাদ্য নিরাপত্তা ও উৎকর্ষতার প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকারের প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়।

সফরে ১৯৯৪ সাল থেকে বাংলাদেশের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে নেস্‌লে বাংলাদেশের অবদান তুলে ধরা হয়। স্থানীয় দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রতিষ্ঠানটির ভূমিকারও প্রশংসা করেন প্রতিনিধিদলের সদস্যরা। প্রতিনিধিদল মন্তব্য করেন, শ্রীপুর কারখানাটি এমন একটি উদাহরণ, যেখানে একটি সুইস প্রতিষ্ঠান বৈশ্বিক মানদণ্ড বজায় রাখার পাশাপাশি স্থানীয় উৎপাদন খাতের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

নেস্‌লে বাংলাদেশের ‘ক্রিয়েটিং শেয়ার্ড ভ্যালু’ উদ্যোগের আওতায় পুনরুজ্জীবনমূলক কৃষি, পুষ্টি এবং তরুণদের কর্মদক্ষতা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির দাবি, এসব উদ্যোগ বর্তমানে ২০ হাজারের বেশি পরিবারের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে।

সফর শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং বাংলাদেশে টেকসই বিনিয়োগ ও ব্যবসায়িক প্রবৃদ্ধি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।

Facebook Comments Box

Posted ৪:০৫ এএম | শনিবার, ০৬ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(323 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।