মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

নেইমার নাকি ভিনিসিয়ুস, বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ২৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

নেইমার নাকি ভিনিসিয়ুস, বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ব্রাজিল শিবিরে শুরু হয়েছে এক মনস্তাত্ত্বিক যুদ্ধ। আর এই যুদ্ধের কেন্দ্রে রয়েছে সেলেসাওদের ঐতিহ্যবাহী ও আইকনিক ‘১০ নম্বর’ জার্সি।

বিশ্ব ফুটবলে ব্রাজিলের ১০ নম্বর জার্সিটি এক বিশাল আবেগের নাম। ফুটবলের রাজা পেলে এই জার্সিটিকে বিশ্বজুড়ে রূপকথার প্রতীকে পরিণত করেছিলেন। পরবর্তীতে জিকো, রিভালদো, রোনালদিনহো এবং কাকার মতো মহাতারকারা এই জার্সির গৌরবের ইতিহাসে নিজেদের নাম সোনালী অক্ষরে লিখে গেছেন। এক দশকেরও বেশি সময় আগে সেই ঐতিহ্যবাহী ব্যাটনটি নিজের হাতে তুলে নিয়েছিলেন নেইমার। ২০১৩ সালের ২১ জুন থেকে প্রায় অবিরতভাবে এই ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সিটি পরে খেলছেন সান্তোসের ফরোয়ার্ড। জার্সিটির সঙ্গে নেইমারের এই আত্মিক সম্পর্ক কেবল ব্র্যান্ডিং বা আকাশচুম্বী জনপ্রিয়তার মধ্যেই সীমাবদ্ধ নয়। এক যুগেরও বেশি সময় ধরে এক প্রজন্মের কাছে নেইমারই ছিলেন ব্রাজিলিয়ান ফুটবলের আসল পোস্টার বয়।

ব্রাজিলের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, নেইমারকে সরিয়ে এবার বিখ্যাত ১০ নম্বর জার্সিটি দেওয়া হতে পারে ভিনিসিয়ুসকে, আর নেইমার পরবেন ১৩ নম্বর জার্সি। যদিও পরবর্তীতে এই খবরটি ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। তবে ব্রাজিলের ফুটবল ভক্তদের দুই ভাগে বিভক্ত করার জন্য এই গুঞ্জনটুকুই ছিল যথেষ্ট।

তবে কোচ কার্লো আনচেলত্তির ড্রেসিংরুমে নেইমারের প্রভাব ও সতীর্থদের কাছে তার সমীহ এখনো বিন্দুমাত্র কমেনি। জ্যেষ্ঠতার বিচারে ১০ নম্বর জার্সিটি নেইমারের গায়েই ওঠার কথা, আর ভিনিসিয়ুস ফিরে যেতে পারেন তার চেনা ৭ নম্বরে।

Facebook Comments Box
বিষয় :

Posted ১০:২৮ এএম | সোমবার, ২৫ মে ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।