সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

নারী সাফ চ্যাম্পিয়নশিপে ফিনিশিংয়ে জোর বাটলারের

খেলাধুলা ডেস্ক   |   শনিবার, ২৩ মে ২০২৬   |   প্রিন্ট   |   6 বার পঠিত

নারী সাফ চ্যাম্পিয়নশিপে ফিনিশিংয়ে জোর বাটলারের

থাইল্যান্ডের ব্যাংকক থেকে গত বৃহস্পতিবার ভারতের গোয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। নারী সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে গতকাল শুক্রবার অনুশীলনও করেছেন ঋতুপর্ণা চাকমা-আফঈদা খন্দকাররা। ভারতের মাটিতে প্রথম দিনের অনুশীলনে ফিনিশিংয়ে জোর দিয়েছেন কোচ পিটার বাটলার।

২৫ মে শুরু হবে উইমেন্স সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ মে মালদ্বীপের বিপক্ষে। গ্রুপ ‘বি’র আরেক প্রতিপক্ষ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে ৩১ মে।

নারী সাফের সর্বশেষ দুটি আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। মিশন এবার হ্যাটট্রিক শিরোপা। সেই লক্ষ্যে দুই সপ্তাহ ব্যাংককে ক্যাম্প করে মেয়েরা। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচও খেলে বাটলারের দল। পুরো প্রস্তুতিতে মেয়েদের আত্মবিশ্বাস অনেক বেড়েছে।

আর গতকালের অনুশীলনে ফিনিশিং নিয়ে কাজ করা হয়েছে বলে বাফুফের পাঠানো ভিডিও বার্তায় বলেন গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল, ‘সকালের সেশনটা খুবই ভালো হয়েছে। মেয়েরা অনেক উৎসাহ নিয়ে আজকের (শুক্রবার) সেশনটা করেছে। আমাদের লক্ষ্য ছিল আজ যেন মেয়েদের আমরা আবার কাজের মধ্যে ফেরাতে পারি, সেভাবেই সেশনটা সাজানো হয়েছিল। আমরা ছোট ছোট কিছু ড্রিল করেছি, পাশাপাশি ফিনিশিং ড্রিল করে আজকের সেশনটা শেষ করেছি। সেশনটা ভালো হয়েছে।’

গত মার্চে অস্ট্রেলিয়ায় হওয়া নারী এশিয়ান কাপে পোস্ট সামলেছিলেন মিলি। এরপর এপ্রিলে অনুশীলনের সময় ডান হাতের তালুতে চোট পান তিনি। চোট নিয়েই সতীর্থদের সঙ্গে ব্যাংককের ক্যাম্পে ছিলেন ১৯ বছর বয়সী এ গোলকিপার। উজ্জ্বল জানিয়েছেন, পুরোপুরি সেরে ওঠা মিলি পোস্ট সামলাতে প্রস্তুত। তাঁর মতোই তৈরি আছেন দলে থাকা বাকি দুই গোলকিপার স্বপ্না রানী মণ্ডল ও রুপনা চাকমা। ‘হ্যাঁ, মিলি ইনজুরি থেকে রিকভারি করে ফেলেছে এবং গত প্র্যাকটিস ম্যাচেও সে খেলেছে। ৪৫ মিনিট তাকে আমরা খেলিয়েছিলাম এবং সে ভালো করেছে। সাফ টুর্নামেন্টের জন্য মিলি প্রস্তুত। চোট কাটিয়ে ফেরার পর মিলিকে নিয়ে আমাদের একটু সংশয় ছিল, সে ফিরেছে, আর বাকি দুজন তো ভালো অবস্থায় আছেই।’

Facebook Comments Box

Posted ৩:৪৪ এএম | শনিবার, ২৩ মে ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।