ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

তেল-গ্যাস-কয়লার সংকট বিশ্বব্যাপী: প্রধানমন্ত্রী

  |   সোমবার, ০৫ জুন ২০২৩   |   প্রিন্ট   |   148 বার পঠিত

তেল-গ্যাস-কয়লার সংকট বিশ্বব্যাপী: প্রধানমন্ত্রী

দেশবাসীকে বিদ্যুৎসহ সব জিনিস ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার প্রতিশ্রুতি অনুযায়ী মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। এখন বিশ্বব্যাপী জ্বালানি তেল, কয়লা বা গ্যাসের সংকট চলছে। জ্বালানি কেনা খুবই কঠিন। অনেকটা অসম্ভব হয়ে পড়েছে। তারপরও আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কাতার ও ওমানের সঙ্গে জ্বালানি কেনার চুক্তি হয়েছে। ইতিমধ্যে কয়লা কেনার পদক্ষেপ নেওয়া হয়েছে। যাতে আমরা বিদ্যুৎ কেন্দ্রগুলো পুনরায় চালু করতে পারি। জলবিদ্যুৎ আমদানির ব্যবস্থাও নিয়েছে সরকার।

রবিবার (৪ জুন) জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য আফছারুল আমীনের মৃত্যুতে আনীত শোক প্রস্তাবে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিশ্বের এই অস্বাভাবিক পরিস্থিতি কতদিন স্থায়ী হবে তা কেউ বলতে পারে না। আমাদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে। আমাদের চেষ্টা করতে হবে। হয়তো বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তবে, আমরা দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবকিছু করছি। আমরা আমাদের সেরাটা করছি।

বর্তমান অস্থির বিশ্ব পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ইউরোপ-আমেরিকাসহ বিভিন্ন দেশে জ্বালানি ঘাটতি রয়েছে। আছে লোডশেডিং বা বিদ্যুতের সীমিত ব্যবহার। খাবার থেকে শুরু করে সব কিছুর দাম বেড়েছে। এমনকি উন্নত দেশগুলোতেও অনেক লোক তাদের চাকরি হারাচ্ছে।

বিশ্বব্যাপী একটি অস্বাভাবিক পরিস্থিতি অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি জানি না আগে কখনও এমন হয়েছে কি না। হতে পারে প্রথম বিশ্বযুদ্ধের পরে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুর্ভিক্ষ হয়েছিল।’

Facebook Comments Box

Posted ৪:১৯ এএম | সোমবার, ০৫ জুন ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।