শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

তৃণমূলের এমপিদের বিদ্রোহের কারণ জানালেন শতাব্দী

বিশ্ব ডেস্ক   |   মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   |   প্রিন্ট   |   14 বার পঠিত

তৃণমূলের এমপিদের বিদ্রোহের কারণ জানালেন শতাব্দী

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বদলে গেছেন। এমন দাবি করেছেন সদ্য ‘বিদ্রোহী’ হওয়া লোকসভার এক এমপি। তাঁর ভাষ্য, এই পরিবর্তনকে মানতে না পেরে বেশ কয়েকজন সংসদ সদস্য বিদ্রোহ করেছেন।

বিদ্রোহ করা এমপিদের একজন শতাব্দী রায়। সোমবার তিনিসহ তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন সংসদ সদস্য বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএকে সমর্থন দিয়েছেন। মঙ্গলবার এডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে শতাব্দী বলেন, ‘দিদি ইদানিং বদল গেছেন। এই পরিবর্তনটি তিনি ইতিবাচকভাবে নিতে পারেননি।’

শতাব্দী রায় বলেন, ‘গত কয়েক বছরে দিদি অনেক বদলে গেছেন। তাঁর সঙ্গে আমার একটি আবেগীয় সম্পর্ক আছে। তবে আমার কাছে কাজটাই সবচেয়ে বড় বিষয়। আর তাই আমি এই সিদ্ধান্ত (এনডিএকে সমর্থন) নিয়েছি।’

টালিউডের অভিনেত্রী থেকে লোকসভার এমপি হওয়া শতাব্দী জানান, তৃণমূলের বিরুদ্ধে যাওয়া এমপির সংখ্যা বর্তমানে ২০ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে থেকে চিফ হুইপ হয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। শতাব্দী হয়েছেন উপনেতা।

নিজেদের দলের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণ সম্পর্কে শতাব্দী বলেন, শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগের অভাব বা সরাসরি কথা বলতে না পারাটাই ছিল একটি বড় সমস্যা। এর নেতিবাচক প্রভাব পড়েছিল তাদের ওপর। কেবল হাতেগোনা কয়েকজন নেতা সিদ্ধান্ত নেওয়ার ভূমিকায় ছিলেন। আর বাকিদের অবমূল্যায়ন করা হচ্ছিল। কেবল নির্দিষ্ট কিছু মানুষেরই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছানোর সুযোগ ছিল।

দল যখন তুলনামূলক দুর্বল অবস্থানে তখন কেন এসব বিষয় সামনে আনা হচ্ছে? শতাব্দী রায় বলেন, ‘কারণ পরিস্থিতি এখন স্পষ্ট হচ্ছে। তৃণমূল যখন ক্ষমতায় ছিল, তখন কী ঘটেছিল তা আমি দেখেছি। এখনকার পরিস্থিতিও বুঝতে পারছি। আমার নির্বাচনী এলাকার মানুষের স্বার্থেই এই পদক্ষেপ নিতে হচ্ছে।’

Facebook Comments Box

Posted ১২:২৯ পিএম | মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।