ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জয়ী আ.লীগের আরাফাত

  |   মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   203 বার পঠিত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জয়ী আ.লীগের আরাফাত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

সোমবার (১৭ জুলাই) রাতে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে আরাফাতকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট।

এ আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাকের পার্টি, তৃণমূল বিএনপিসহ মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ঢাকা-১৭ আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন। চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ১৫ মে আসনটি শূন্য হয়।

এই নির্বাচনে নির্বাচন কমিশন ব্যালটে ভোটগ্রহণ করে।

নির্বাচনে মোট ভোট পড়েছে ৩৭ হাজার ৪২০টি, এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৩৭ হাজার ৩৭টি। বাতিল হয়েছে ৩৮৩টি ভোট। ভোট কাস্ট হয়েছে ১১ দশমিক ৫১ শতাংশ।

Facebook Comments Box
বিষয় :

Posted ১:৫৬ এএম | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।