| রবিবার, ১৮ জুন ২০২৩ | প্রিন্ট | 154 বার পঠিত

ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে আরও ৩০৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে মশাবাহিত রোগটিতে ২১ জনের মৃত্যু হলো। আর চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়াল ৩৪ জনে।
রবিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৩০৫ জন। এর মধ্যে ঢাকার ভেতর ২৩২ জন এবং ঢাকার বাইরে ৭৩ জন।
বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ১১৮ জন। আর ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮৭০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৪৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৯০৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩ হাজার ৮০৭ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ১০১ জন রয়েছে।
একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গু রোগী ৩ হাজার ৭৫৬ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ২ হাজার ৯১০ জন এবং ঢাকার বাইরে ৮৪৬ জন রয়েছে।
চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৮৮৬ জনে ছাড়িয়েছে।
Posted ৩:০০ পিএম | রবিবার, ১৮ জুন ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।