শুক্রবার ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

জ্বালানির জন্য আইএমএফ-বিশ্বব্যাংক থেকে অর্থ জোগানের চেষ্টা করবো: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাণিজ্য ডেস্ক   |   রবিবার, ১৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   91 বার পঠিত

জ্বালানির জন্য আইএমএফ-বিশ্বব্যাংক থেকে অর্থ জোগানের চেষ্টা করবো: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দে সরকার কোনো কার্পণ্য করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, জ্বালানি আমদানির অর্থ জোগানে প্রয়োজন হলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক বা অন্যান্য আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নেওয়ার উদ্যোগও নেওয়া হবে।

রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ড. তিতুমীর জানান, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে জ্বালানি তেল আমদানির অর্থের জোগান নিশ্চিত করতে প্রয়োজন হলে বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কাছ থেকে অর্থায়নের চেষ্টা করা হবে।

তিনি বলেন, ‘জ্বালানি তেলের অর্থ জোগানের জন্য আমরা যে কোনো উৎস থেকেই সহায়তা নেওয়ার চেষ্টা করবো। সেটা আইএমএফ, এডিবি বা বিশ্বব্যাংক-যেখান থেকেই হোক না কেন। আমাদের লক্ষ্য হলো যত কম সুদে সম্ভব অর্থায়ন নিশ্চিত করা।’

উপদেষ্টা আরও বলেন, জ্বালানি আমদানির অর্থের জোগান দিতে সরকারের বিভিন্ন খাতে ব্যয় সমন্বয় করা হচ্ছে এবং সেখান থেকে সাশ্রয় হওয়া অর্থ জ্বালানি খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে। পাশাপাশি নতুন জ্বালানি উৎস নিশ্চিত করতে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সামাজিক সুরক্ষা কর্মসূচির বিষয়ে ড. তিতুমীর বলেন, সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে কোনো ধরনের রাজনীতিকরণ করা হয়নি। একইভাবে কৃষকদের জন্য দেওয়া ‘কৃষক কার্ড’ বিতরণেও কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না। যোগ্যতার ভিত্তিতেই কৃষকেরা এ সুবিধা পাবেন বলে তিনি জানান।

করব্যবস্থার প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের কর-জিডিপি অনুপাত এখনো অনেক কম, যা বিশ্বের মধ্যে অন্যতম নিম্ন। অর্থনীতির স্থিতিশীলতার স্বার্থে এ হার ধীরে ধীরে বাড়ানো প্রয়োজন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

Facebook Comments Box

Posted ৪:৩৫ পিএম | রবিবার, ১৫ মার্চ ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।