মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

জার্মানির একাদশে নয়্যার, নেই রুডিগার

খেলাধুলা ডেস্ক   |   রবিবার, ১৪ জুন ২০২৬   |   প্রিন্ট   |   6 বার পঠিত

জার্মানির একাদশে নয়্যার, নেই রুডিগার

বিশ্বকাপের নবাগত দল কুরাসাওয়ের বিপক্ষে ম্যানুয়েল নয়্যারকে শুরুর একাদশে রেখেছেন জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান। ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। খেলতে পারেননি লিগ কাপের ফাইনাল।

রোববার বাংলাদেশ সময় রাত ১১টায় হাস্টন স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে জার্মানির একাদশে আছে আরও চমক। ডিফেন্ডার অ্যান্তোনি রুডিগার নেই শুরুর একাদশে। রক্ষণভাগে জায়গা পেয়েছেন জনাথন তাহ ও নিকো সলোটারবেক। জসুয়া কিমিখি ও নাথানিয়েল ব্রাউন আছেন ফুলব্যাকে।

জার্মানির মিডফিল্ডেও আছে চমক। অভিজ্ঞ লিরয় গোরেস্কার জায়গা পাননি শুরুর একাদশে। নেই অ্যাঞ্জেলো স্টিলারও। মাঝমাঠ সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে বায়ার্ন মিউনিখের অ্যালেক্সজান্ডার পাভলোভিক ও বরুশিয়া ডর্টমুন্ডের ফেলিক্স নামিচার কাঁধে। ফরোয়ার্ড লাইনে লিরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান উইর্টজ ও কাই হাভার্টেজকে রাখা হয়েছে।

জার্মানির শুরুর একাদশ: ম্যানুয়েল নয়্যার, জসুয়া কিমিখ, জোনাথন তাহ নিকো স্লোটারবেক, নাথানিয়েল ব্রাউন, অ্যালেক্সজান্ডার পাভলোভিক, ফেলিক্স নামিচা, লিরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান উইর্টজ, কাই হাভার্টেজ।

কুরাসাওয়ের শুরুর একাদশ: ইলয় রুম, দেভেরন ফনভিলে, আরমান্দো অবিসপো, রিচের্ডলি বাজোয়ের, সেরেল ফ্লোরানাস, লিওনার্দো বাকুনা, লিভানো কমেনেনসিয়া, জুনিনহো বাকুনা, তাহিথ চঙ, সান্তজি হানসেন, জার্গেন লোকাদিয়া।

Facebook Comments Box

Posted ২:১৮ এএম | রবিবার, ১৪ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।