ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

জাপানকে ৪৮ রানে হারিয়ে এশিয়ান গেমসে আফগানিস্তানের শুভ সূচনা

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

জাপানকে ৪৮ রানে হারিয়ে এশিয়ান গেমসে আফগানিস্তানের শুভ সূচনা

এশিয়ান গেমসে জাপানকে ৪৮ রানে হারিয়ে দারুণ সূচনা করেছে আফগানিস্তান। বৃহস্পতিবার নিসশিনে উদ্বোধনী ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে আফগানরা। জবাবে আফগান স্পিনারদের ঘূর্ণিতে ১৯.৩ ওভারে ৮১ রানেই অলআউট হয়ে যায় জাপান।

আফগানিস্তানের জয়ের নায়ক ডানহাতি স্পিনার আরব গুল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচেই মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। বাঁহাতি স্পিনার নাঙ্গেয়ালিয়া খানও দুর্দান্ত বোলিং করে ১৯ রানে নেন ৩ উইকেট।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। ধীরগতিতে রান তুললেও শেষ পর্যন্ত ৬ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন মোহাম্মদ আকরাম।

১২৯ রানের লক্ষ্য তাড়ায় জাপানের শুরুটা ছিল ভালো। অষ্টম ওভারে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল ৫৩ রান। এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আফগানিস্তান। আফগান স্পিনারদের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে জাপান।

শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ৮১ রানে গুটিয়ে যায় জাপান। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন সাকুরানো-থমাস।

এই জয়ে ‘এ’ গ্রুপে ২ পয়েন্ট পেল আফগানিস্তান। একই গ্রুপে রয়েছে নেপাল। গ্রুপ পর্বে আফগানিস্তান ও জাপান—দুই দলই নেপালের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে।

গ্রুপের শীর্ষ দুই দল উঠবে কোয়ার্টার ফাইনালে।

Facebook Comments Box

Posted ৭:৪৪ এএম | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।