মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ছোপহীন জিরাফের জন্ম হলো টেনেসির চিড়িয়াখানায়

  |   শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   128 বার পঠিত

ছোপহীন জিরাফের জন্ম হলো টেনেসির চিড়িয়াখানায়

যুক্তরাষ্ট্রের টেনেসির একটি বেসরকারি চিড়িয়াখানায় সম্পূর্ণ খয়েরি রঙের একটি জিরাফের জন্ম হয়েছে। গত পঞ্চাশ বছরে এমন ঘটনা ঘটেনি। এর আগে মাত্র দুইবারই ছোপহীন জিরাফ পাওয়া গেছে। শেষ মিলেছে জাপানে ১৯৭২ সালে। সিএনএন/ডিডব্লিউ

সাধারণত, ক্যামোফ্লাজের জন্য জিরাফের গায়ে এই দাগ থাকে। যে জিরাফটির জন্ম হয়েছে, সেটি খয়েরি রঙের। একটিও ছোপ নেই তার গায়ে। জিরাফের মা তাকে আগলে রেখেছে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন। চিড়িয়াখানার কর্মীরাও জিরাফটিকে বিশেষ যত্ন করছেন।

কর্তৃপক্ষ বলছে, সাধারণত চিড়িয়াখানায় কোনো শিশুর জন্ম হলে তার ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয় না। কিন্তু এক্ষেত্রে তার ব্যতিক্রম হয়েছে। আমরা মানুষের কাছে এই খবরটি পৌঁছে দিতে চাইছি।

কেন এই জিরাফটির গায়ে কোনো ছোপ নেই তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। জিরাফের সার্বিক বিবর্তন নিয়েও অনেকে আলোচনা করছেন। বস্তুত, গত কয়েক দশকে জিরাফের সংখ্যা চোখে পড়ার মতো কমেছে। ১৯৮০ তে আফ্রিকায় জিরাফ ছিল এক লাখ ৫৫ হাজার। বর্তমানে তা এক লাখ ১৭ হাজারে এসে ঠেকেছে। সংখ্যা কমার হার চোখে পড়ার মতো।

টেনেসির একটি ছোট্ট অঞ্চল লাইমস্টোন। সেখানে একটি পরিবার এই চিড়িয়াখানাটি চালায়। ব্রাইটদের সেই চিড়িয়াখানায় এখন প্রবল উন্মাদনা। সকলেই নতুন জিরাফটিকে নিয়ে উত্তেজিত। অতিরিক্ত যত্ন করা হচ্ছে তাকে। গত ৩১ জুলাই জন্ম হয়েছে জিরাফটির। তার নাম রাখা হয়নি এখনো। ৬ ফুট লম্বা জিরাফটি এখন চিড়িয়াখানাটির ‘ব্রান্ড এ্যাম্বেসেডার’।

Facebook Comments Box

Posted ৬:২৯ এএম | শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।