ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

খামেনির শেষকৃত্যে বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা

জাতীয় ডেস্ক   |   রবিবার, ০৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

খামেনির শেষকৃত্যে বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার তেহরানের গ্র্যান্ড মাসাল্লা ধর্মীয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্পিকার নিহত আলি খামেনির বিদেহী আত্মার জন্য দোয়া করেন এবং সেখানে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন।

শনিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, এ সময় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে স্পিকার শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন ও শোকবার্তা পৌঁছে দেন। পাশাপাশি স্পিকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির উচ্চপদস্থ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

আগের দিন শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহত হওয়ার ঘটনার নিন্দা জানায় বাংলাদেশ। ওই দিন তেহরানে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফের সঙ্গে সাক্ষাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই নিন্দা জ্ঞাপনের কথা উল্লেখ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, মহামান্য আয়াতুল্লাহ আলি খামেনির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন। খামেনিকে নৃশংসভাবে হত্যার নিন্দা জানিয়েছেন তিনি।

ইরানে শুক্রবার শুরু হয়েছে খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠান। দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রথম দিন ২৮ ফেব্রুয়ারি নিজ বাসভবনে নিহত হন খামেনি। তাঁর রাষ্ট্রীয় শেষ বিদায়ের অনুষ্ঠানে অংশ নিতে বৃহস্পতিবার তেহরানে পৌঁছান স্পিকার। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন ইরান ও বাংলাদেশের মধ্যে ‘কয়েক শতাব্দীর বন্ধুত্ব’ এবং দুই দেশের মধ্যে ‘গভীর সাংস্কৃতিক ও মানুষে মানুষে বন্ধনের’ কথাও তুলে ধরেছেন। এর আগে স্পিকার ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

Facebook Comments Box

Posted ৬:৪৮ পিএম | রবিবার, ০৫ জুলাই ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(340 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।