ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ | প্রিন্ট | 230 বার পঠিত

দিনাজপুরের বিরামপুরে মহাসড়কে মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় কুকুরের তাড়া খেয়ে ট্রাকচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত শিশু তাহমিদ সরকার (৮) জেলার ফুলবাড়ি উপজেলার মহদীপুর গ্রামের শামীম সরকারের ছেলে। সে মহদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহতের চাচা রাজিবুল ইসলাম রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই শিশুর চাচা রাজিবুল ইসলাম জানান, বেশ কয়েকদিন আগে তাহমিদের নানা মারা যান। নানার কবর জিয়ারত করতে মায়ের সঙ্গে কয়েকদিন আগে চাঁদপুর আসে শিশু তাহমিদ। কবর জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে মহাসড়ক পারাপারের সময় কয়েকটি কুকুর শিশুটিকে তাড়া করে। এতে দ্রুত রাস্তায় উঠে গেলে পাথরবোঝাই একটি ট্রাক তাহমিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিরামপুর থানা পুলিশের পরিদর্শক মনিরুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় তাহমিদ হোসেন নামের এক শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৫:৫৬ এএম | বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।