ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

কানাডায় বিরোধী দলের এমপিকে সিনেটে নিয়োগ

বিশ্ব ডেস্ক   |   বুধবার, ১৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

কানাডায় বিরোধী দলের এমপিকে সিনেটে নিয়োগ

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বিরোধী দল কনজারভেটিভ পার্টির এমপি রিচার্ড মার্টেলকে সিনেটে নিয়োগ দিয়ে দেশটির সংসদীয় রাজনীতিতে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এমন ঘটনা অত্যন্ত অস্বাভাবিক হলেও কানাডার ইতিহাসে এটি প্রথম নয়।

গত সপ্তাহে কার্নি তার প্রথম দফার সিনেট নিয়োগে মার্টেলকে মনোনীত করেন। এর ফলে হাউস অব কমন্সে কনজারভেটিভ পার্টির একটি আসন শূন্য হয়েছে। ওই আসনে এখন উপনির্বাচন হবে, যেখানে ক্ষমতাসীন লিবারেল পার্টির জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে।

এর আগে কার্নির সংখ্যালঘু সরকারকে শক্তিশালী করতে চারজন সাবেক কনজারভেটিভ এমপি লিবারেল দলে যোগ দেন। তবে মার্টেলের ক্ষেত্রে দলবদলের ঘটনা ঘটেনি। তিনি এমপির পদ ছেড়ে সরাসরি সিনেটে দায়িত্ব নিতে যাচ্ছেন। প্রাথমিকভাবে রিচার্ড মার্টেল অ-সম্পৃক্ত (নন-অ্যাফিলিয়েটেড) সিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন। যদিও সিনেটে কনজারভেটিভদের নিজস্ব ককাস রয়েছে।

এ নিয়োগ নিয়ে কনজারভেটিভ নেতা পিয়েরে পলিয়েভর কোনো আপত্তি জানাননি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মার্টেলকে অভিনন্দন জানিয়ে বলেন, আশা করি তিনি সিনেটে জীবনযাত্রার ব্যয় কমানো, মানুষের আয় বৃদ্ধি এবং নিরাপদ সমাজ গঠনের পক্ষে কাজ করবেন।

কানাডার কনফেডারেশন প্রতিষ্ঠার পর থেকে ৩০০ জনের বেশি ব্যক্তি হাউস অব কমন্স ও সিনেট-উভয় কক্ষেই দায়িত্ব পালন করেছেন। তবে তাদের বেশিরভাগকেই একই রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী সিনেটে নিয়োগ দিয়েছেন।

ইতিহাসে মাত্র কয়েকটি ঘটনায় একজন প্রধানমন্ত্রী ভিন্ন রাজনৈতিক দলের সাবেক এমপিকে সিনেটে নিয়োগ দিয়েছেন। তবে সেসব ক্ষেত্রে এমপির দায়িত্ব ছাড়ার পর সিনেটে যোগ দেওয়ার মধ্যে কয়েক বছরের ব্যবধান ছিল। রিচার্ড মার্টেল সেই বিরল ব্যক্তিদের একজন, যিনি বিরোধী দলের এমপি থাকা অবস্থায় ভিন্ন রাজনৈতিক দলের প্রধানমন্ত্রীর সুপারিশে সরাসরি হাউস অব কমন্স থেকে সিনেটে নিয়োগ পেলেন।

Facebook Comments Box

Posted ৪:৩৫ এএম | বুধবার, ১৫ জুলাই ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।