মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

এ সপ্তাহ থেকে দেওয়া হবে ভিসিভি ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী

  |   সোমবার, ২৯ মে ২০২৩   |   প্রিন্ট   |   107 বার পঠিত

এ সপ্তাহ থেকে দেওয়া হবে ভিসিভি ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী

দুই মাস পর আবার কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করছে সরকার।

ফাইজারের নতুন ভ্যারিয়ান্টি কনটেইনিং ভ্যাকসিনে (ভিসিভি) তৃতীয় ও চতুর্থ বুস্টার ডোজ প্রয়োগ শুরু হবে এই সপ্তাহেই।

কোভ্যাক্সের আওতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে ফাইজারের এই টিকার ৩০ লাখ ডোজ পেয়েছে সরকার।

সোমবার (২৯ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ফাইজার-ভিসিভি কোভিড-১৯ টিকাদান’ কার্যক্রম শুরু সংক্রান্ত একটি সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা প্রায় ৩০ লাখ ডোজ টিকা ইতিমধ্যে পেয়েছি। তৃতীয় এবং চতুর্থ ডোজ আমরা এই টিকার মাধ্যমে দিব।”

এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “আজকে সংবাদ সম্মেলন করে জানান দিলাম। এই সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে। আমরা টিকা ট্রায়ালের সম্পন্ন করেছি। ইমেডিয়েটলি দেওয়া হবে।”

বুস্টার ডোজের ক্ষেত্রে কারা অগ্রাধিকার পাবে, এমন প্রশ্নে জাহিদ মালেক বলেন, যাদের বয়স ১৮ বছরের বেশি তারা তৃতীয় ডোজ তারা পাবে। আর ক্রনিক রোগী যারা তারা, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নেই, গর্ভবতী মায়েদের এবং সম্মুখ সারির যোদ্ধা যারা চতুর্থ ডোজ পায়নি, তাদেরকে টিকা দেওয়া হবে।

উল্লেখ্য, দেশে কোভিড টিকার মজুদ না থাকায় তৃতীয় ও চতুর্থ ডোজ দেওয়া গত মার্চ মাসে স্থগিত করেছিল স্বাস্থ্য অধিদপ্তর।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১২:৩৩ পিএম | সোমবার, ২৯ মে ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।