বিশ্ব ডেস্ক | শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 5 বার পঠিত

পারস্য উপসাগরের হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন এ-১০ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, একটি এফ-১৫ যুদ্ধবিমানে ভূপাতিত করে ইরান।
ইরান বলেছে, হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন এ-১০ বিমান গুলি করে ভূপাতিত করেছে। সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের উদ্ধৃতি দিয়ে তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগত জলপথের দক্ষিণে এবং আশেপাশে জলে বিমানটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
তবে ইরানের এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে আল জাজিরা।
এ-১- হলো একটি মার্কিন স্থল-আক্রমণ বিমান, যা মিশনে আরেকটি বিমানকে সহায়তার জন্য বানানো হয়েছে। বিশেষ করে সাঁজোয়া যান ও স্থল বাহিনীর বিরুদ্ধে এই বিমান খুবই কার্যকর।
এর আগে, একটি এফ-১৫ যুদ্ধবিমানে ভূপাতিত করে ইরান। দুই মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে জানান, মার্কিন বাহিনী উদ্ধার অভিযান চালিয়ে ওই ক্রুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই ক্রু এফ-১৫ যুদ্ধবিমানের বলে সিবিএস নিউজকে জানান কর্মকর্তারা।
চলমান যুদ্ধে ইরানে কোনও মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা এটিই প্রথম। এর আগে, যুদ্ধের শুরুর দিকে কুয়েত ভুল করে তিনটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছিল।
Posted ৮:১৪ এএম | শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।