ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তন, মিসরের দুই

খেলাধুলা ডেস্ক   |   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তন, মিসরের দুই

কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে আজ রাত ১০টায় মিসরের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা। ওই ম্যাচের একাদশ ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি সর্বশেষ ম্যাচের একাদশে তিন পরিবর্তনের কথা জানিয়েছেন।

স্কালোনির শুরুর একাদশে জায়গা হারিয়েছেন ইন্টার মিলানের স্ট্রাইকার লওতারো মার্টিনেজ। তার জায়গায় অ্যাথলেটিকো মাদ্রিদের জুলিয়ান আলভারেজ শুরুতে খেলবেন। মিডফিল্ডার থিয়াগো আলমাদাকে বেঞ্চে বসতে হয়েছে। তার জায়গায় ডিফেন্সিভ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেস খেলবেন মিসরের বিপক্ষে।

এছাড়া ইনজুরির কারণে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ মিস করেছিলেন নিকোলাস ত্যাগফিয়াফিকো। তিনি জর্ডানের বিপক্ষে শুরুতে খেললেও কেপ ভার্দের বিপক্ষে বেঞ্চে ছিলেন। মিসরের বিপক্ষে বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার একাদশে জায়গা পেয়েছেন।

মিসরের কোচ হোসান হাসানও একাদশে দুই পরিবর্তন এনেছেন। ম্যানসিটিতে খেলা ফরোয়ার্ড ওমর মারমৌশকে বেঞ্চে রেখেছেন তিনি। তার জায়গায় খেলছেন হাইসেম হাসান। এছাড়া মিডফিল্ডার মোহাম্মদ লাসিন একাদশে ঢুকেছেন ফাহদি ফাতির জায়গায়।

আর্জেন্টিনার একাদশ: এমি মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিয়ান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস ত্যাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারদেস, ম্যাক আলিস্টার, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ।

মিসরের একাদশ: মোস্তফা সাউবির, মোহাম্মদ হানি, ইয়াসের ইব্রাহিম, রামি রাবিয়া, কারিম হাফেজ, মোহানাদ লাসিন, ইমাম আসউর, মারাওয়ান আতিয়া, মোস্তাফা জিকো, মোহামেদ সালাহ, হাইসেম হাসান।

Facebook Comments Box

Posted ৫:১০ এএম | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।