| শনিবার, ১৮ মার্চ ২০২৩ | প্রিন্ট | 136 বার পঠিত

হলিউডের জনপ্রিয় অভিনেতা ল্যান্স রেডিক আর নেই। অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির মধ্যে তুমুল জনপ্রিয় সিনেমা ’জন উইক’ চ্যাপ্টার ৪ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৪ মার্চ। এর আগেই এল সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা ল্যান্স রেডডিকের মৃত্যুর খবর।
আমেরিকার লস অ্যাঞ্জেলেসের নিজ বাড়িতে শুক্রবার (১৭ মার্চ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানান অভিনেতার জনসংযোগ কর্মকর্তা মিয়া হ্যানসেন। ‘দ্য গার্ডিয়ান’- এ প্রকাশিত এক সংবাদে এমনটা জানা গেছে। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৬০ বছর।
মৃত্যুর কারণ নিয়ে এখনো কোনো কিছু জানা না গেলেও অভিনেতার জনসংযোগের দায়িত্বে থাকা মিয়া হ্যানসেন জানিয়েছেন, স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে ল্যান্স রেডিকের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ার পর তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মী ও ভক্ত অনুরাগীরা।
প্রয়াত অভিনেতাকে ‘জন উইক’ চ্যাপ্টার ৪ উৎসর্গ করেছেন তার সহ শিল্পী কিয়ানু রিভস এবং সিনেমাটির নির্মাতা চাদ টাহেলস্কি। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা মর্মাহত, হৃদয় ভেঙে গেছে আমাদের বন্ধু এবং সহশিল্পী ল্যান্স রেডডিকের প্রয়াণে। তিনি কাজ করতে ভালোবাসতেন, তার সাথে কাজ করা আনন্দের ছিল। তার স্ত্রী, সন্তান, পরিবার ও বন্ধুদের জন্য আমাদের সমবেদনা। এই সিনেমা তার স্মরণে উৎসর্গ করা হলো।’
’দ্য ওয়্যার’, ফ্রিঞ্জ’ সহ একাধিক জনপ্রিয় টিভি সিরিজে অভিনয় করেছেন ল্যান্স রেডডিক। প্রায় ৩০ বছরের অভিনয় ক্যারিয়ারে এক ডজনেরও বেশি সিনেমায় অভিনয় করেছেন।
Posted ১:১৩ পিএম | শনিবার, ১৮ মার্চ ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।