ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

রেফারিকে দোষারোপ নয়, স্পেনকেই কৃতিত্ব দিলেন স্কালোনি

খেলাধুলা ডেস্ক   |   বুধবার, ২২ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

রেফারিকে দোষারোপ নয়, স্পেনকেই কৃতিত্ব দিলেন স্কালোনি

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করার হতাশা এখনো কাটিয়ে উঠতে পারেনি আর্জেন্টিনা। সেই পরাজয়ের রেশ নিয়েই নিজ জন্মশহর সান্তা ফে প্রদেশের পুজাতোয় ফিরেছেন জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। নিজ শহরের মানুষের উষ্ণ অভ্যর্থনা পেলেও ফাইনালের প্রসঙ্গে তিনি কোনো অজুহাত দাঁড় করাননি। বরং স্পষ্ট ভাষায় স্বীকার করেছেন, ওই ম্যাচে স্পেনই ছিল শ্রেষ্ঠ দল।

স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে স্কালোনি বলেন, ফাইনালের ফলাফলের জন্য রেফারিংকে দায়ী করার কোনো সুযোগ তিনি দেখেন না।

তিনি মনে করেন, স্পেন তাদের চেয়ে ভালো ফুটবল খেলেছে বলেই জিতেছে। আর্জেন্টিনা শেষ পর্যন্ত পৌঁছাতে নিজেদের সর্বোচ্চ শক্তি উজাড় করে দিয়েছিল, কিন্তু ফাইনালে প্রতিপক্ষের মান ছিল আরও উঁচু। এই বাস্তবতা মেনে নেওয়াই ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী হতে সাহায্য করবে বলেও মনে করেন তিনি।

‘রেফারিং কি অন্যায্য ছিল’ এমন প্রশ্নে তিনি বলেন, না, একদমই না। আমরা হেরেছি কারণ ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। সেটা স্বীকার করতেই হবে। সম্ভবত আমরা ফাইনালে পৌঁছেছিলাম শেষ শক্তিটুকু নিয়েই। এটাই বাস্তবতা। কিন্তু কখনো কখনো এটা মেনে নেওয়াও জরুরি যে প্রতিপক্ষ ভালো ছিল। আমি মনে করি, এটা স্বীকার করতে পারলেই আমরা আরও ভালো দল হয়ে উঠব।

ফাইনালে হারলেও খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে গর্ব প্রকাশ করেছেন আর্জেন্টাইন কোচ। স্কালোনির মতে, শুধু জয়ের মানসিকতাই নয়, পরাজয়কেও মর্যাদার সঙ্গে গ্রহণ করার সক্ষমতা একটি বড় দলের পরিচয়। তার বিশ্বাস, তার শিষ্যরা সেই উদাহরণই স্থাপন করেছে।

ফাইনালের পর ড্রেসিংরুমের পরিবেশ নিয়েও কথা বলেছেন স্কালোনি। তিনি জানান, ম্যাচ শেষে আবেগঘন পরিস্থিতিতে বড় কোনো বক্তব্য দেওয়ার প্রয়োজন ছিল না। দলের উদ্দেশে কথা বলেছেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি নিজেও কয়েকজন ফুটবলারের সঙ্গে আলাদা করে কথা বলেছেন, তবে সেই মুহূর্তে হতাশার অনুভূতিই ছিল সবচেয়ে প্রবল।

বিশ্বকাপ শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে যে অবস্থান জানিয়েছিলেন, এবারও সেটিই পুনর্ব্যক্ত করেছেন স্কালোনি। তিনি বলেন, ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনা দলের দায়িত্বে থাকবেন এটি নিশ্চিত। তবে এরপর জাতীয় দলের কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি।

Facebook Comments Box

Posted ৪:০৫ এএম | বুধবার, ২২ জুলাই ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।