বিশ্ব ডেস্ক | বুধবার, ২২ জুলাই ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালিতে জাহাজকে লক্ষ্য করে কোনো হামলা চালালে সেটির জবাবে ইরানের অবকাঠামোতে আঘাত হানবে যুক্তরাষ্ট্র।
বুধবার ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, এখন থেকে ইরান হরমুজ প্রণালিতে কোনো জাহাজের দিকে ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন বা অন্য কোনো উপায়ে হামলা চালালে, দেশটির সেতু বা বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেওয়া হবে।
সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর অবস্থান সম্পর্কে ট্রাম্প লিখেছেন, ‘এগুলোর মধ্যে রাজধানী তেহরানের কাছাকাছি বা তেহরানের ভেতরে অবস্থিত স্থাপনাও অন্তর্ভুক্ত থাকবে।’ গত সপ্তাহেও ট্রাম্প ইরানের সেতু এবং বিদ্যুৎকন্দ্রে হামলার হুমকি দিয়েছিলেন। এছাড়া, এপ্রিল মাসে যুদ্ধবিরতি শুরুর আগেও তিনি একাধিকবার বিদ্যুৎকেন্দ্র ও সেতু লক্ষ্য করে হামলার হুমকি দেন।
ইরান ইতোমধ্যেই তাদের সেতু, রেল সংযোগ, পানি পরিশোধন ও বিদ্যুৎকেন্দ্রের মতো বেসামরিক স্থাপনায় মার্কিন হামলার অভিযোগ তুলেছে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এমন অভিযোগ অস্বীকার করেছে।
Posted ৪:০২ এএম | বুধবার, ২২ জুলাই ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।