| শনিবার, ১৮ মার্চ ২০২৩ | প্রিন্ট | 202 বার পঠিত

আবারও এক সাহসী নারী চরিত্রে সবার মনে জায়গা করে নিলেন রানী মুখার্জি। ’মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে দেবিকার চরিত্রে দেখা গেল তুুখোড় বলিউড অভিনেত্রীকে। গতকাল মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির আগে সম্প্রতি রানী এই ছবির প্রচারে জানিয়েছেন, ভারতীয় নারীদের সারা বিশ্বের সামনে সুন্দরভাবে তুুলে ধরা অত্যন্ত জরুরি।
মুক্তির আগেই অসীমা ছিব্বার ছবি ’মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির ট্রেলার সবার মন ছুঁয়ে গেছে। রাণী এই ছবির যে মূল চরিত্রে অভিনয় করেছেন তা আর বলার অপেক্ষা রাখে না। ছবিতে ’মিস্টার চ্যাটার্জি’র ভূমিকায় দেখা গেছে বাঙালি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে। বাংলার মেয়ে সাগরিকা ভট্টাচার্যর জীবনের এক সত্য ঘটনার আধারে ছবিটি নির্মিত।
রানী এই ছবির প্রসঙ্গে বলেছেন, আমি মনে করি, সারা বিশ্বের দর্শকের সামনে ভারতীয় নারীদের খুব সুন্দরভাবে বর্ণনা করা জরুরি ছিল। কারণ, আমি নিজে একজন ভারতীয় নারী। আমার মতে, ভারতীয় মেয়েরা সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ। ভারতীয় মেয়েরা অনেক বেশি সাহসী হয়। আমি চাই মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবি দেখার পর সবাই যেন বলে ওঠেন, বাহ এমনই হয় ভারতীয় নারীরা।
এ প্রসঙ্গে রানী আরও বলেছেন, এই ছবিটি এমন এক মায়ের ভ্রমণ নিয়ে, যিনি যে কোনোভাবেই হোক তাঁর সন্তানদের নিজের কাছে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর ছিলেন। আমার শোনা সবেচেয়ে সাহসী সুপারহিরোর কাহিনি এটা। সেই মা সন্তানদের প্রতি গভীর ভালোবাসার তাগিদে জাতির বিরুদ্ধে লড়াই করেছেন। এমনকি নিজের স্বামীর বিরুদ্ধে তাঁকে লড়তে হয়েছে। সেই সাহসী মা কখনোই হাল ছাড়েননি। কারণ, তিনি জানাতেন তাঁর সন্তানদের নিজের কাছে ফিরিয়ে আসতে কোনো অন্যায় তিনি করছেন না।
রানী বলেছেন, বাস্তবের এই ঘটনা সম্পর্কে আমি আগে কিছুই জানতাম না। ছবির গল্প শোনার পর নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না যে এরকমটাও ঘটতে পারে।
Posted ৪:১৮ পিএম | শনিবার, ১৮ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।