| শনিবার, ২১ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 129 বার পঠিত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, রোহিঙ্গাদের পেছনে বাংলাদেশ বিলিয়ন ডলার খরচ করলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না।
শনিবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিক কোলাবোরেশন নিয়ে সেমিনারে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, নীতিগতভাবে উন্মুক্ত ও শান্তিপূর্ণ ইন্দো-প্যাসিফিক চায় বাংলাদেশ। এ নিয়ে নিজস্ব কর্মকৌশল প্রণয়ন করছে ঢাকা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বড় দেশগুলোর মধ্যে এই অঞ্চল নিয়ে প্রতিযোগিতা রয়েছে। তাই জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে চলবে বাংলাদেশ। এ সময় ইন্দো-প্যাসিফিক বিজনেস ফোরামে ঢাকা যুক্ত হবে কিনা, সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।
Posted ২:৩৯ পিএম | শনিবার, ২১ জানুয়ারি ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।