বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

রসায়নে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

  |   বুধবার, ০৫ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   207 বার পঠিত

এ বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন আমেরিকার ক্যারোলাইন আর বারটোজ্জি ও কে ব্যারি শার্পলেস এবং ডেনমার্কের মর্টেন মেলডাল। ক্লিক কেমিস্ট্রি ও বায়োঅর্থোগোনাল কেমিস্ট্রিতে গবেষণা করে তারা এ পুরস্কার পাচ্ছেন।

আজ বুধবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে ২০২২ সালের বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে।

গেল বছর বেঞ্জামিন লিস্ট ও ডেভিড ডব্লিউ সি ম্যাকমিলান নামের দুই বিজ্ঞানী জৈব-অনুঘটন বিক্রিয়া আবিষ্কারের জন্য রসায়নের নোবেল পুরস্কার পেয়েছিলেন।

চলতি সপ্তাহের সোমবার থেকে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে। প্রথম দিন চিকিৎসাশাস্ত্রে নোবেল জয় করেন সুইডিশ বিজ্ঞানী এসভান্তে পেবো।

মঙ্গলবার পদার্থবিজ্ঞানের নোবেল লাভ করেন ফ্রান্সের অ্যালাঁ আসপে, যুক্তরাষ্ট্রের জন এফ ক্লাউসার ও অস্ট্রিয়ার আন্টন সেইলিংগার।

আগামী ১০ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে এই আসরের সমাপ্তি ঘটবে। আগামী ডিসেম্বরে সুইডেনের স্টকহোমে নোবেল সপ্তাহে বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে পুরস্কারের পদক, সনদ ও অর্থ।

১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেয়া শুরু হয়। সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থে প্রতি বছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি মোট ছয় ক্যাটাগরিতে দেয়া হয় এই পুরস্কার।

Facebook Comments Box

Posted ৬:২৬ পিএম | বুধবার, ০৫ অক্টোবর ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

গোলাপ গ্রাম
(564 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।