বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আনসারসহ নিহত ২

  |   মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   94 বার পঠিত

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আনসারসহ নিহত ২

মেহেরপুর সদর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক আনসার সদস্যসহ দু’জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মার্চ) ভোরে উপজেলার চকশ্যামনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আনসার সদস্য রাইদুল ইসলাম (২২) মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে ও তার বন্ধু বিজন আলী (২৫) একই গ্রামের আজমত আলীর ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) আজমল হোসেন জানান, ভোরে আনসার সদস্য রাইদুল কর্মস্থলে যাওয়ার উদ্দেশে বন্ধু বিজনকে নিয়ে মোটরসাইকেলে করে মেহেরপুর শহরে আসছিলেন। চকশ্যামনগর গ্রামে পৌছাঁলে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়ক থেকে ছিটকে ধানের জমিতে পড়েন তারা। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। মরদেহ দুটি সদর থানা পুলিশ ও জেলা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

Facebook Comments Box

Posted ৫:০৭ এএম | মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।