বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ব্রাজিলের কাছে আর্জেন্টিনার হার

  |   সোমবার, ২৪ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   71 বার পঠিত

ব্রাজিলের কাছে আর্জেন্টিনার হার

দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছে ব্রাজিল। রবিবার রাতের ম্যাচটি ৩-২ গোলে জিতে নিয়েছে ব্রাজিলিয়ান যুবারা।

ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে জয়ে ব্রাজিলের হয়ে গোল করেছেন রিকুয়েলমে ফিলিপ, এডুয়ার্ডো অ্যানাস্তাসিও ও জোয়াও পেড্রো। আর্জেন্টিনার গোল দু’টি করেছেন ভ্যালেন্টিন গিমেনেজ ও ক্লদিও এচেভেরি। ম্যাচে লাল কার্ড পান ম্যানুয়েল ভিলালবা।

এ জয়ে সব ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ব্রাজিল। ৫ ম্যাচে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট। আর ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্জেন্টিনা। সেরা চারে থাকা চারটি দল পেয়েছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিট। বাদ পড়েছে ভেনেজুয়েলা, প্যারাগুয়ে ও চিলি।

Facebook Comments Box

Posted ৮:৪৫ এএম | সোমবার, ২৪ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।