শনিবার ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বিশ্বকাপে না গেলে বোর্ডের ক্ষতি নেই, ক্রিকেটাররা ফি পাবে না: নাজমুল

খেলাধুলা ডেস্ক   |   বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   104 বার পঠিত

বিশ্বকাপে না গেলে বোর্ডের ক্ষতি নেই, ক্রিকেটাররা ফি পাবে না: নাজমুল

টি-২০ বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে না গেলে বোর্ডের কোন ক্ষতি নেই বলে মন্তব্য করেছেন বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম। তিনি জানান, ক্রিকেটাররা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবে। দল বিশ্বকাপে না পাঠালে ওই ক্ষতি পুষিয়ে দেওয়ার পরিকল্পনা বোর্ডের নেই বলেও উল্লেখ করেছেন তিনি।

বুধবার মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের এম নাজমুল বলেন, ‘বোর্ডের কোনো ক্ষতি হবে না (বাংলাদেশ বিশ্বকাপে না গেলে), ক্রিকেটারদের ক্ষতি হবে। ক্রিকেটাররা খেললে প্রতি ম্যাচের জন্য ফি পায়। অংশগ্রহণ ফি, ম্যান অফ দ্য ম্যাচ হলে অথবা কোন বিশেষ পারফরম্যান্স থাকলে আইসিসি পুরস্কার দেয়। বাংলাদেশ খেলুক বা না খেলুক, অন্তত এই বিশ্বকাপে বোর্ডের লাভ-ক্ষতির কোন বিষয় নেই।’

ক্রিকেটারদের ক্ষতিপূরণের প্রশ্নে বিসিবির এই পরিচালক জানান, খারাপ খেললে তো টাকা কাটা হয় না। তাহলে ক্ষতিপূরণের প্রশ্ন কেন আসবে, ‘ওরা (ক্রিকেটাররা) খেলতে গিয়ে কিছুই না করতে পারলে আমরা যে এত কোটি টাকা খরচ করছি, আমরা কি টাকা ফেরত চাচ্ছি?’ ক্রিকেট বোর্ড শরীর এবং ক্রিকেটারদের অঙ্গ বলেও মন্তব্য করেন এম নাজমুল, ‘ধরেন বোর্ডটা যদি না থাকে, তাহলে ক্রিকেট মানে ক্রিকেটাররা থাকবে? আমার দুইটা হাত আছে। এখন আমার শরীরের সাথে হাত। শরীর না থাকলে হাতের কোন কাজ আছে?’

বিসিবি পরিচালক এম নাজমুল জানান, বোর্ড বিশ্বকাপে দল পাঠাতে মুখিয়ে আছে। শুধু দল পাঠানোর পরিবেশ চায়। যেটা ভারতে সম্ভব নয় বলে মনে করেন তিনি, ‘আমাদের বোর্ড কখনো বলেনি, আমরা বিশ্বকাপ খেলবো না। আমরা বিশ্বকাপ খেলার জন্য মুখিয়ে আছি। আমাদের শুধুমাত্র খেলার পরিবেশটা করে দিতে হবে। যেই পরিবেশ ভারতে সম্ভব না।’

বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা এম নাজমুল জানান, আইসিসি থেকে বছরে ২০.৪ মিলিয়ন ডলারের ফান্ড পায় বিসিবি। বাংলাদেশ বিশ্বকাপে না গেলেও আইসিসি থেকে ২০২৭ সাল পর্যন্ত রেভিনিউ পেতে বিসিবির সমস্যা হবে না। তবে পরের বিশ্বকাপ, দ্বিপাক্ষিক সিরিজ বা অন্য কোন আন্তর্জাতিক টুর্নামেন্ট মিস করলে বোর্ড আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে।

Facebook Comments Box

Posted ৩:৪৩ পিএম | বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।