সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

পাকিস্তান সফর শেষ শরিফুলের

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩১ মে ২০২৫   |   প্রিন্ট   |   374 বার পঠিত

পাকিস্তান সফর শেষ শরিফুলের

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে শিরোপা হাতছাড়া হয়েছে বাংলাদেশের। রোববার (১ জুন) লাহোরে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে লিটন দাসের দল। তবে সে ম্যাচের আগে বড় এক দুঃসংবাদ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে পেসার শরিফুল ইসলামকে পাচ্ছে না বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিংয়ের সময় চোট পেয়েছিলেন তিনি। সে চোটেই সফর শেষ হয়ে গেছে তার।

দলীয় সূত্রে জানা গেছে, কুঁচকির চোটে পড়েছেন শরিফুল। লাহোরে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। যদিও ফলাফল এখনো হাতে পায়নি টিম ম্যানেজমেন্ট। তবে তার চোটের ধরণ অনুযায়ী শেষ ম্যাচ খেলার সম্ভবনা নেই বলেই জানিয়েছে সূত্র।

তবে আসন্ন শ্রীলঙ্কা সফরে শরিফুলকে পাওয়া নিয়ে কোনো শঙ্কা আছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, গতকাল ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং করার সময় টান অনুভব করেন শরিফুল। কিছুক্ষণ বসে থাকার পর আবারও বল করার চেষ্টা করেন তিনি। কিন্তু সে সময়ে বুঝতে পারেন, বল করার মতো অবস্থা নেই। পরে মাত্র ৩ বল করে ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন এই বাঁহাতি পেসার।

Facebook Comments Box

Posted ২:৫৭ পিএম | শনিবার, ৩১ মে ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।