সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ত্রিশালের পথে প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক   |   শনিবার, ২৩ মে ২০২৬   |   প্রিন্ট   |   7 বার পঠিত

ত্রিশালের পথে প্রধানমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করতে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকাল ১১টায় তেজগাঁও কার্যালয় থেকে তার গাড়িবহর ত্রিশালের উদ্দেশে রওনা হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী সকালে গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে আসেন। সেখানে দুটি নির্ধরিত কর্মসূচি শেষ করে এখন সড়ক পথে ত্রিশালের উদ্দেশে গাড়িতে আছেন।

প্রেস উইং থেকে জানানো হয়, সফরসূচি অনুযায়ী দুপুরে সেখানে গিয়ে প্রথমে ত্রিশালের বৈলর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টায় ত্রিশালের নজরুল একাডেমি মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করবেন।

এরপর বিকেল ৫টায় স্থানীয় নজরুল অডিটরিয়ামে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন। প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘিরে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন।

Facebook Comments Box

Posted ৩:৫৭ এএম | শনিবার, ২৩ মে ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(320 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।